‘ইলা মিত্র ছিলেন ক্রীড়াবিদ হিসেবেও তুখোড়’
ইলা মিত্র ক্রীড়াবিদ হিসেবেও ছিলেন তুখোড়। তিনিই প্রথম বাঙালি ক্রীড়াবিদ, যিনি স্প্রিন্টে সর্বভারতীয় অলিম্পিক দলে নিজের জায়গা করে নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য, সেবার ১৯৪০ সালে অলিম্পিকের মশাল জ্বলেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। তিনি সাঁতার, ব্যাডমিন্টন ও বাস্কেট বল খেলায়ও ছিলেন পারদর্শী। তিনি যে ক্রীড়াবিদ হিসেবেও অসামান্য ছিলেন, এ তথ্য আমাদের এই প্রজন্মের অনেকেরই অজানা।উদ্বোধনী অনুষ্ঠানে আমরা বাংলাদেশকে তুলে ধরতে চেয়েছি। তুলে ধরেছি বাংলার গ্রাম, মেলা, নবান্ন উত্সব, কৃষক আর খেটে খাওয়া মানুষের বীরত্বগাথা। বীরত্বগাথায় আমরা দেখিয়েছি ইলা মিত্রের বৈচিত্র্যময় জীবন। এই ইলা মিত্র নাচোল ও নওগাঁর সাঁওতাল কৃষিজীবীদের তেভাগা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। বাঙালি আর আদিবাসীদের একই মন্ত্রে দীক্ষিত করেছিলেন জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে। রানিমা হিসেবেও তিনি পরিচিত ছিলেন ওই অঞ্চলে। নারীনেত্রী ইলা মিত্রকে দিয়ে বাঙালি আর আদিবাসীদের গভীর সম্প্রীতি তুলে ধরার চেষ্টা করেছি। তিনি একদিকে যেমন ছিলেন তুখোড় সংগ্রামী নেত্রী, অন্যদিকে আন্তর্জাতিক মানের একজন ক্রীড়াবিদও। এমন উদাহরণ ইতিহাসে খুব বেশি দেখা যায় না। সে কারণেই ইলা মিত্রকে আমরা বিশ্বের কাছে আরেকবার তুলে ধরতে চেয়েছি। মেজর জেনারেল (অব.) আমিন আহম্মদ চৌধুরী (বীর বিক্রম)এসএ গেমস উত্সব কমিটির আহ্বায়ক