ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গিবাদ, গুপ্তহত্যা ও সন্ত্রাসের কোনো স্থান নেই। ধর্মের নাম ব্যবহার করে যারা দেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চায়, তাদের বিরুদ্ধে সজাগ হতে হবে।
নগরের খুলশীর সেগুনবাগান তালিমুল কুরআন কমপ্লেক্সের দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। গুপ্তহত্যা, গুম ও জঙ্গিবাদ রোধে ২০ জুন মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি এম এ জাফর। প্রধান অতিথি চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান। বক্তব্য দেন মুহাম্মদ কামাল উদ্দিন, খায়রুজ্জামান, আবুল হোসেন ইমরানুল হক, জামাল হোসেন চৌধুরী, নুরুল ইসলাম, আব্দুল মাবুদ, মুহাম্মদ ইসহাক, ওমর ফারুক, আজিজুল্লাহ, হাসান আলী, আসিফ ইকবাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নিজাম উদ্দিন আল হোসাইনী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালিমুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান মুহাম্মদ তৈয়ব। বিজ্ঞপ্তি।