'ইসলামের নামে মানুষ হত্যা করা যাবে না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ শিরীন আখতার বলেছেন, ইসলামের নামে মানুষ হত্যা করা যাবে না। তরুণদের মাদক থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গত বৃহস্পতিবার ছাগলনাইয়ায় নতুন করৈয়া বাজারে বীর মুক্তিযোদ্ধা জাফর উল্লাহ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু–কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশকে বাঁচাতে, মুক্তিযুদ্ধের ধারা সমুন্নত রাখতে এবং উন্নয়ন বেগবান করতে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে হবে।
আবদুল মোতালেবের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) ফেনীর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, স্থানীয় রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল হক প্রমুখ।