‘ইহুদিদেরও রাষ্ট্রের অধিকার আছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলি উপপ্রধানমন্ত্রীইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন শান্তি আলোচনার স্বার্থে ৯০ দিনের জন্য বসতি নির্মাণ স্থগিত করতে রাজি হয়েছেন। নেতানিয়াহু সরকারের কট্টরপন্থীরা সতর্ক করে দিয়ে বলেছেন, জেরুজালেমের মালিকানার মতো বিতর্কিত বিষয়ের সমাধান না করে কেবল সীমানা নির্ধারণ করলে জোট সরকারের ঐক্য বিনষ্ট হতে পারে। নিউজউইক সাময়িকী এসব নিয়ে কথা বলেছে অন্যতম সমালোচক ইসরায়েলের উপপ্রধানমন্ত্রী সিলভান শালমের সঙ্গে।সীমান্ত নিয়ে ৯০ দিনের মধ্যে একটি সমঝোতায় পৌঁছার সম্ভাবনা কতটুকু?এর সঙ্গে আমি যুক্ত নই, তবে শুনেছি যে ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ডের ১ দশমিক ৯ শতাংশ বিনিময় করতে প্রস্তুত। ইহুদি বসতির বিনিময়ে ইসরায়েলের অভ্যন্তরে জমি পাবে তারা। তবে ইসরায়েল ৯ থেকে ১০ শতাংশ দাবি করছে। ব্যবধানটা যদি এত বড়ই হয়, তাহলে আপনি কী নিয়ে চিন্তিত?আমি চিন্তিত নই। আমি মনে করি, তাদের সঙ্গে আমাদের কথা বলা উচিত। তবে বসতি নির্মাণ বন্ধ রাখার মধ্য দিয়ে যে বার্তাটি আপনি দিচ্ছেন তা হলো এ বসতিগুলো হয়তো আর চালু হবে না। বসতিগুলো নির্মাণ করতে না পারলে নতুন প্রজন্মের জন্য ‘গ্রিন লাইনের’ ভেতরে ছাড়া আর কোনো যাওয়ার জায়গা থাকবে না। তবে বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েল বড় ধরনের উদ্দীপনা পাচ্ছে। উদ্দীপনাগুলো কী?জাতিসংঘে ইসরায়েলবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে ভেটো দেওয়া অব্যাহত রাখতে ওবামার প্রতিশ্রুতি। আমরাই একমাত্র প্রকৃত মিত্র, যাদের ওপর যুক্তরাষ্ট্র নির্ভর করতে পারে। ভূ-রাজনীতির তো পরিবর্তন হতে পারে।তা হয়। কিন্তু এখনো মধ্যপ্রাচ্য বিশ্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। এফ-৩৫ বিমানের ব্যাপারে কী হবে? ইসরায়েল কি এটা ছেড়ে দিতে পারবে ?এটা কেবল ৯০ দিন নয়। যদি ৯০ দিন হতো, তাহলে অধিকাংশ ইসরায়েলি এটা সমর্থন করত বলে আমি বিশ্বাস করি। যদি ৯০ দিন পরে সীমান্ত নিয়ে আমরা সমঝোতা অর্জন করতে না পারি, তাহলে আপনি কি মনে করেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তার ইচ্ছামতো বসতি তৈরি করতে দেবে? আপনি তা মনে করেন না?অবশ্যই না। কারণ তারা কখনো এমন প্রতিশ্রুতি দেয়নি। বিশ্বাস করুন, আমরা এটা ভিন্নভাবে করতে পারি, কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনা আবার শুরু করার জন্য ফিলিস্তিনিদের চাপ দিতে পারি। আলোচনার জন্য তো তাদের ১০ মাস সময় ছিল (যে সময় বসতি নির্মাণ বন্ধ ছিল)। তারা ওই ১০ মাস কাজে লাগায়নি। ফিলিস্তিনিরা একেবারে শেষ মাসে এসেছেন সুতরাং এটা তাদের সমস্যা। আপনি এমন একটি সরকারে আছেন, যারা ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে অনুমোদন দিয়েছে। এ ব্যাপারে আপনার নিজের মতামত কী? আমি এই পরিকল্পনাকে সমর্থন করিনি। এবং এটা আসল বিষয় নয়। আসল বিষয় হলো, ইহুদিদের নিজস্ব একটি রাষ্ট্রের অধিকার রয়েছে, এটা মেনে নিতে ফিলিস্তিনিরা ইচ্ছুক কি না। ভাষান্তর: সাইফুল সামিন