'ঈদগাঁওকে আধুনিক ব্যবসাকেন্দ্রে রূপান্তর জরুরি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ বলেছেন, প্রাচীন আমল থেকেই ব্যবসায়িক স্থান হিসেবে ঈদগাঁও বাজার পরিচিত। দিনে দিনে এখানে ব্যবসার প্রসার ঘটেছে।
সরকার এখান থেকে রাজস্ব পেয়ে থাকলেও অবকাঠামোগত তেমন উন্নয়ন হচ্ছে না। বাজারের প্রধান সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসন করে ঈদগাঁওকে আধুনিক ব্যবসাকেন্দ্রে রূপান্তর জরুরি হয়ে পড়েছে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা দরকার।
গত সোমবার দুপুরে ঈদগাঁও ইউনিয়ন ভূমি কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা খালেদা বেগম, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ আলম, জালালাবাদ ইউপির চেয়ারম্যান ইমরুল হাসান, ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান নুর ছিদ্দিক প্রমুখ।
সভায় যানজট নিরসনে করণীয় ঠিক করতে জালালাবাদ ও ঈদগাঁও ইউপির চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি বাজার থেকে আয় করা রাজস্ব উন্নয়নে ব্যয় করার সিদ্ধান্ত হয়।