‘উচক্কা’র মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর তৃতীয়তলায় ৬ অক্টোবর উচক্কার মোড়ক উন্মোচন ও সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। উচক্কা সম্পাদক তানভীর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি রাজীব মীর। সভায় উচক্কার অগ্রযাত্রা কামনা করে বক্তব্য দেন অধ্যাপক হোছাইন কবির, চিত্রশিল্পী আলুপ্তগীন তুষার, সহযোগী অধ্যাপক মাসুম আহমেদ প্রমুখ। সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী তামান্না তাসমিয়ার সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আফাজ উদ্দিন খান। এ ছাড়া গান করেন অর্থনীতি বিভাগের ছাত্রী সায়ন্তনী ইশাত এবং আবৃত্তি করেন সমাজতত্ত্বের ছাত্রী নুসরাত নেছা। বিজ্ঞপ্তি।