'ঊর্ণাজাল'-এর ৫০তম প্রদর্শনী রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঊর্ণাজাল নাটকের একটি দৃশ্য
ঊর্ণাজাল নাটকের একটি দৃশ্য

নাট্যচর্চার সংগঠন নান্দীমুখ প্রযোজিত নাটক ঊর্ণাজাল–এর ৫০তম মঞ্চায়ন হতে যাচ্ছে ৪ ডিসেম্বর রোববার সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে। যোজনা ঊর্ণাজাল–এর ৫০তম মঞ্চায়ন হবে।

২০০৯ সালের ৯ আগস্ট নাটকটির প্রথম মঞ্চায়ন হয় একই মঞ্চে। নান্দীমুখ এই নাটকটি নিয়ে গত ফেব্রুয়ারি মাসে ভারতের তিনটি আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশ নেয় এবং সেখানকার দর্শকদের কাছে বিপুল প্রশংসা অর্জন করে। নাটকটি রচনা করেছেন বাকার বকুল এবং নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির।

৫০তম মঞ্চায়ন উপলক্ষে ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।