বিশ্বকাপ দোরগোড়ায়। এখন সবখানেই সাজ সাজ রব। ব্যতিক্রম নয় আবাহনী লিমিটেডের মাঠটাও। সকালে খেলা চলছে দুই দলের। কিন্তু মাঠের বাইরে বেশ কজন শিশু ক্রিকেট খেলছে। স্কুলের পোশাকে এরা এত সকালে মাঠে! ব্যাপার কী? ওদেরই একজনকে বেছে নিই কথা বলার জন্য।কী নাম তোমার?‘মোহাম্মদ আকরাম হোসেন।’তুমি এখানে এসেছ খেলা দেখতে, না খেলতে?‘খেলতে।’কোন স্কুলে পড়ো?‘কাকলি উচ্চবিদ্যালয়ে।’কোন ক্লাসে?‘এইটে।’এই সকালবেলায় খেলতে এলে কী করে? ক্লাস নেই?‘স্কুল থেকেই এসেছি। এটা খেলার পিরিয়ড।’পড়াশোনায় কেমন তুমি?‘ভালোই তো।’খেলো কেমন?‘খেলাধুলায়ও আমি ভালো।’তোমার প্রিয় খেলোয়াড় কে?‘সাকিব আল হাসান। আশরাফুলের খেলাও ভালো লাগে। বিদেশিদের মধ্যে যুবরাজ সিং।’তার মানে তুমি ব্যাটিংটা ভালো করো। সবচেয়ে বেশি কত রান করেছ?‘এক শ দশ।’এক শ দশ! তার মানে সেঞ্চুরি! কোন দলের বিপক্ষে?‘ক্লাস টেনের বিপক্ষে।’সেই খেলায় জিতেছ, না হেরেছ?‘হেরেছি। ওরা ৫০ ওভারে করেছিল ৩১৫ রান। আমরা গো হারা হেরেছি ২১৫ রান করে। কলাবাগান মাঠে খেলেছিলাম। টেপ টেনিস।’হেরেছে, কিন্তু ওর চেহারায় বেদনার কোনো ছাপ নেই। লড়াকু সৈনিক বুঝি আকরাম। এক খেলায় হেরেছে তো কী হয়েছে। সামনের কোনো ম্যাচে জিতবে। আবার সেঞ্চুরি করবে। আর হ্যাঁ, আমাদের দেশের খেলোয়াড়েরাই এখন শিশু-কিশোরদের প্রিয় খেলোয়াড় হচ্ছেন। এটা ভালো লাগছে। বাংলাদেশ কেন এগিয়ে যাবে না?থাকো কোথায়?‘ধানমন্ডি ১৫ নম্বরে।’এবার বিশ্বকাপ ক্রিকেট দেখবে?‘মাঠে তো যেতে পারব না, টেলিভিশনে দেখব।’কোন দলের সাপোর্ট করবে?‘বাংলাদেশ। যতক্ষণ বাংলাদেশ আছে, ততক্ষণ বাংলাদেশ।’ খেললে বাবা-মা বকে না?‘না। তবে খেলতে মানা করে।’তাও তুমি খেলো?‘তাও আমি খেলি।’স্কুল কয়টা পর্যন্ত?‘চারটা।’তাহলে খেলো কখন?‘স্কুলের পর খেলি।’রাতে কী করো?‘পড়াশোনা করি।’টেলিভিশন দেখো না?‘না। দেখি না। খেলা হলেই দেখব।’ ইট-কাঠ-কংক্রিটে ঢেকে যাচ্ছে ঢাকা মহানগর। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মাঠগুলো। কিন্তু এর মধ্যে ঠিকই খেলা চালিয়ে যাচ্ছে শিশু-কিশোররা। ওদের হূৎস্পন্দন অনুভব করতে পারি আমরা। হূৎস্পন্দন...শব্দটা ভালো লাগে।