প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রোগ্রাম ইউনিট ম্যানেজার, প্ল্যান বাংলাদেশ, নীলফামারী।আমাদের ‘শিশুকেন্দ্রিক সমাজ উন্নয়ন পন্থার’ পরিকল্পনা আর বাস্তবায়নে শুরু থেকেই শিশুরা জড়িত। উপজেলা, ইউনিয়নভিত্তিক শিশু ফোরামগুলোর মাধ্যমে কেশবরাই সামাজিক দায়িত্বগুলো পালন করে। সব সাফল্যই ওদের, আমরা কেবল অনুঘটক মাত্র। এলাকার মানুষ ওদের আগে তেমন পাত্তা দিত না, ভাবত ছোট মানুষ। ওরা কয়েকটা দৃষ্টান্ত স্থাপন করার পর এখন সবাই ওদের কথায় গুরুত্ব দেয়।১১ জুলাই আমরা যখন খবরটা পেলাম, ভীষণ খুশি হয়েছিলাম। কিন্তু হাতে সময় ছিল না বলে কেশবকে নিউইয়র্কে পাঠানোর বন্দোবস্ত করা যায়নি। আমাদের নিউইয়র্ক প্রতিনিধি কেশবের হয়ে সম্মাননা গ্রহণ করেছেন। শিগগিরই তা আমাদের হাতে পৌঁছাবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে সম্মাননা কেশবের হাতে তুলে দেওয়া হবে।