‘এখনো একাত্তর’
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী চিহ্নিত একজন রাজাকার তিনি। হাজারো নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত তাঁর হাত। তাঁর কৃতকর্মের বিচার হয়নি। মুক্তিযুদ্ধের এত বছর পরও কমেনি তাঁর প্রতাপ। জনপ্রতিনিধি হওয়ার খায়েশে দাঁড়িয়েছেন নির্বাচনে। তবে এক দিন যেন সব ওলটপালট হয়ে গেল। কোত্থেকে এক যুবক এসে জনসমক্ষে চড় মারল তাঁকে। চিৎকার করে উচ্চারণ করলেন ‘প্রতিশোধ’ শব্দটি।এখনো একাত্তর নামের শ্রুতি নাটকের কাহিনি ছিল এমনই। গত রোববার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর মঞ্চে বোধন আবৃত্তি পরিষদের শিল্পীরা এই শ্রুতি নাটক পরিবেশন করেন।প্রণব চৌধুরী নির্দেশিত ও সোহেল আনোয়ার রচিত এখনো একাত্তর নাটকটিতে আজকের বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের আস্ফাালনের চিত্রটাই যেন উঠে এসেছে।বোধনের প্রায় ২০ জন আবৃত্তিকার এই পরিবেশনায় অংশ নেন। এর আগে বোধন আবৃত্তি পরিষদের খুদে শিক্ষার্থীদের পরিবেশনায় ‘বাংলাদেশের হূদয় হতে’ প্রযোজনাটি উপস্থাপন করা হয়। গ্রন্থনায় ছিলেন সোহেল আনোয়ার এবং নির্দেশনায় ছিলেন নাঈমা নাজনীন। এ ছাড়া একক আবৃত্তি পরিবেশন করেন ইন্দিরা চৌধুরী, প্রবীর পাল, জাভেদ হোসেন ও সুমী সেনগুপ্তা।