‘এমন কৃতিত্ব কোনো বাংলাদেশির ছিল না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি নতুন প্রজাতির একটি মাছ শনাক্ত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহাদাত হোসেন ও তাঁর সহযোগী ইনস্টিটিউটের শিক্ষার্থী সুব্রত সরকার। তাঁদের এ আবিষ্কারের আন্তর্জাতিক স্বীকৃতিও মিলেছে। এ নিয়ে মো. শাহাদাত হোসেনের সঙ্গে কথা বলেছেন তাসনীম হাসানপ্রথম আলো: এই মাছের নমুনা সংগ্রহের প্রক্রিয়াটি একটু বলবেন? মো. শাহাদাত হোসেন: বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাছ নিয়ে আমরা গবেষণা করি বছর দুয়েক আগে। গবেষণায় এই অঞ্চলে ১২৬টি প্রজাতির মাছের সন্ধান পাই। এর মধ্যে বেগমগঞ্জ উপজেলার জলাভূমি থেকে সংগৃহীত এই মাছটি আমাদের কাছে আলাদা মনে হয়েছে। তাই এটি নিয়ে গবেষণা চালাই। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষায় প্রাপ্ত তথ্য-উপাত্ত পৃথিবীর খ্যাতনামা জীব জাদুঘরগুলোতে রক্ষিত নমুনার সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ শেষে এটি একটি নতুন প্রজাতি হিসেবে শনাক্ত করি। আমরা এই মাছটির নাম দিই nandusÊmeni।প্রথম আলো: সাম্প্রতিককালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা দেশের কোথাও কেউ নতুন প্রজাতির কোনো মাছ শনাক্ত করেছেন? মো. শাহাদাত হোসেন: কোনো বাংলাদেশি কখনো নতুন প্রজাতির মাছ শনাক্তকরণ ও নামকরণ করেনি। বাংলাদেশের নানা অঞ্চলে কয়েক প্রজাতির মাছ শনাক্ত হলেও সেটি করেছেন বিদেশি কোনো বিশেষজ্ঞ এবং ওই মাছের নামও দিয়েছেন তাঁরা।প্রথম আলো: শনাক্তকৃত মাছের নতুন এই প্রজাতিটি কি হুমকির মুখোমুখি?মো. শাহাদাত হোসেন: আমাদের শনাক্তকৃত এই নতুন প্রজাতিটির চাষ হয় না। ফলে এটিও দ্রুত বিলুপ্তির দিকে যেতে পারে। তবে চাষ করলে মাছের চাহিদা মেটার পাশাপাশি এই জাতটিও রক্ষা পাবে।প্রথম আলো: আন্তর্জাতিক স্বীকৃতির প্রক্রিয়াটি একটু বলবেন কি ?মো. শাহাদাত হোসেন: শনাক্ত করার পর পরই আমাদের কাছে এই প্রজাতিটি আলাদা মনে হওয়ায় আমরা প্রথমে ল্যাবে এটি নিয়ে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা চালাই। পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের জুলজি মিউজিয়াম, শিকাগোর ফিল্ড মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের র‌্যাফেলস মিউজিয়াম অব বায়োডাইভার্সিটি রিসার্চে রক্ষিত নমুনার সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ করি। গবেষণায় এই মাছটি নতুন প্রজাতির বলে প্রমাণিত হয়েছে। পরে এই গবেষণালব্ধ ফলাফল আন্তজার্তিক বিজ্ঞান সাময়িকী জুলজি অ্যান্ড ইকোলজিতে পাঠাই। সেই প্রতিষ্ঠানটি এটির সত্যতা নিশ্চিতের জন্য প্রখ্যাত বিশেষজ্ঞদের নিয়ে একটি যাচাই-বাছাই কমিটি গঠন করে। ব্যাপক যাচাই বাছাইয়ের পর তাঁরা এই মাছটিকে নতুন প্রজাতি বলে স্বীকৃতি দেন।প্রথম আলো: গবেষণা করলে কি আরও নতুন প্রজাতির মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে?মো. শাহাদাত হোসেন: বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাছ নিয়ে এটিই ছিল প্রথম কোনো গবেষণা। সেই গবেষণায় বেরিয়ে এসেছে নতুন প্রজাতির একটি মাছ। আমার দৃঢ় বিশ্বাস গবেষণা চালালে পুরো বাংলাদেশ থেকে আরও বিভিন্ন প্রজাতির নতুন মাছ বেরিয়ে আসবে।প্রথম আলো: বর্তমানে দেশে মিঠা পানির মাছের সংখ্যা কত?মো. শাহাদাত হোসেন : বর্তমানে দেশে প্রায় ২৯০ প্রজাতির মিঠা পানির মাছ রয়েছে।