'ঐতিহ্যের চট্টগ্রাম' গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমদুল ইসলাম চৌধুরী রচিত ঐতিহ্যের চট্টগ্রাম গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। ২২ মার্চ মেয়রের কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, ব্যবসায়ী শাহজাহান সাজু, মোয়াজ্জেম হোসেন চৌধুরী, দ্বীন মোহাম্মদ চৌধুরী, মোজাফফর আহমদ, গোলাম কিবরিয়া, মুজিবুল হক ছিদ্দিকী, ব্যাংকার কাজী মুহাম্মদ ফয়েজ উল্লাহ প্রমুখ। বলাকা প্রকাশনা থেকে প্রকাশিত এ বইয়ে চট্টগ্রামকেন্দ্রিক বিভিন্ন বিষয়ের ইতিহাস ও তথ্য রয়েছে। বিজ্ঞপ্তি