‘ওঠো মুমিন রাখো রোজা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরা মোট চারজন। দুজন ঘণ্টা বাজান, অন্য দুজন হাত-মাইকে শ্লোক বলেন—‘জাগো জাগো খোদার পেয়ারা/ হে মুমিন মুসলমান/ ওঠো মুমিন রাখো রোজা/ রাখলে রোজা মিলবে মজা/ না রাখলে হবে সাজা/ আল্লাহর কোরআনের ফরমান।’ এভাবে সেহিরর সময় মানুষকে ঘুম থেকে জাগিয়ে তোলেন তাঁরা। নগরের লালখান বাজার ওয়ার্ডের বাঘঘোনা, হাইলেভেল সড়ক, তুলাপুকুর পাড়, ট্যাংকির পাহাড়ের গলি ও একে খান সড়ক এলাকায় তাঁদের বিচরণ।চারজনের সবচেয়ে প্রবীণ মুনতাজ মোল্লা। তাঁর সঙ্গে আছেন ভাই মোহাম্মদ শহীদ, ভাতিজা মো. খোকন মিয়া ও মো. মোখলেছ মিয়া। মুনতাজ সেহিরতে মানুষকে জাগিয়ে তোলার এ কাজ করছেন ৩৫ বছর। ১০-১২ বছর আগে তাঁর ভাই ও ভাতিজারা সঙ্গী হয়েছেন। মুনতাজদের বাড়ি তুলাপুকুরপাড় এলাকায়। চারজনই সবজি ও ফল বিক্রি করে সংসার চালান। তবে রোজার সময় তাঁরা কিছু করেন না। এ সময় তাঁদের কাজ একটাই—সেহিরর সময় মানুষকে ঘুম থেকে জাগিয়ে তোলা। রাত আড়াইটা থেকে ঘণ্টা বাজিয়ে শ্লোক বলা শুরু করেন তাঁরা। এ কাজ চলে সেহিরর শেষ সময় পর্যন্ত। মো. মুনতাজ মোল্লা বলেন, ‘১৯৭৫ সাল থেকে কাজটি করছি। আগে একাই করতাম, এখন ভাই ও ভাইপোরা সঙ্গী হয়েছে। বৃষ্টি-বাদল যা-ই হোক আমার দায়িত্ব পালন করি। এ কাজের জন্য প্রথম দুই-তিন বছর মসজিদ কর্তৃপক্ষ আমাকে কিছু পারিশ্রমিক দিতেন। কিন্তু পরে আর দেওয়া হয়নি।’এমন কাজ বেছে নেওয়ার কারণ কী? জবাবে মুনতাজ বলেন, ‘৩৫ বছর আগে লালখান বাজার এলাকায় এত বাড়ি বা লোকজন ছিলেন না। মানুষকে জাগিয়ে দেওয়ার নানা পদ্ধতিও আসেনি। এমনকি ঘরে ঘরে ঘড়িও ছিল না। সেই সময়ে অনেকে ঠিক সময়ে সেহির খেতে পারতেন না। অনেকে না খেয়ে রোজা রাখতেন। আমি চিন্তা করলাম ঘণ্টি বাজিয়ে মানুষ জাগালে মন্দ হয় না, এটা হবে পুণ্যের কাজ। সেই চিন্তা থেকে শুরু, কিন্তু পরে এটা আমার জীবনেরই অংশ হয়ে গেছে।’মুনতাজের কথা—বর্ষায় রমজান পড়লে কষ্টের শেষ থাকে না। এখন সড়ক পাকা হয়েছে, কিন্তু তিন দশক আগে এলাকার সড়ক ছিল আধাপাকা ও কাঁচা। তখন বৃষ্টিতে ভিজে বাড়ি বাড়ি গিয়ে মানুষ জাগাতে হতো। কয়েক বার কালবোশাখির কবলে পড়েছেন বলেও জানান তিনি। অথচ এখন মুঠোফোনেও অ্যালার্ম দেওয়া যায়।মুনতাজের ছোটভাই মো. শহীদও এ কাজ করছেন ১০-১২ বছর হলো। মো. খোকন মিয়া ও মো. মোখলেস মিয়াও চার-পাঁচ বছর ধরে আছেন।মো. খোকন মিয়া ও মো. মোখলেস মিয়া বলেন, ‘ছোটবেলা থেকে দেখছি চাচা এ কাজ করছেন। তাঁর বয়স এখন ৬৫ পেরিয়েছে। চাচার শরীরে এখন আর কুলায় না, চোখেও কম দেখেন। তাই তাঁকে সহযোগিতা করার জন্য আমরাও তাঁর সঙ্গে যোগ দিয়েছি।’ মো. শহীদ বলেন, ‘সেহরির সময় মানুষ জাগানো ভালো কাজ। এ কাজ যেহেতু আমার ভাই শুরু করেছেন তা চালু রাখা আমাদের কর্তব্য। তাই আমিও এ কাজ করছি।’ মুনতাজের স্ত্রী আমেনা আক্তার স্বামীর কাজটাকে পরোপকার হিসেবে দেখেন। স্বামীর কাজে তাই তিনি খুশি। তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। মানুষের উপকার করলে আল্লাহ আমাদের ভালো করবেন।’ স্থানীয় হাসনে আরা বেগম (৬৮) বলেন, ‘৩০-৩৫ বছর ধরে মুনতাজের ঘণ্টা শুনে আমাদের ঘুম ভাঙে। তাঁর শ্লোকগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে।’ স্থানীয় একজন বললেন, ‘মুনতাজ ও তাঁর ভাই-ভাতিজা এ কাজের জন্য কোনো পারিশ্রমিক পান না। এলাকার মসজিদ কমিটি চাইলে তাঁদের সহযোগিতা করতে পারে। ধনীরাও সাহায্য করতে পারেন। সবার কাছ থেকে সাহায্য পেলে তাঁদের জন্য উপকার হতো।’ কলেজ ছাত্রী আসমা চৌধুরী বলেন, ‘বর্তমান যুগ হলো তথ্যপ্রযুক্তির যুগ। এ যুগে টেলিভিশন, বেতার, সাইরেন, অ্যালার্ম ঘড়ি রয়েছে। এখন তো মুঠোফোনেও অ্যালার্ম দেওয়া যায়। তবুও মুনতাজ মোল্লার মতো মানুষের প্রয়োজন শেষ হয়ে যায়নি। এখনো মানুষ সেহরির সময় মুনতাজ মোল্লার অপেক্ষায় থাকেন—কখন বাজবে ঘণ্টা।’