‘ওদের খুব ভালো পরিবেশ দরকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাহী পরিচালক, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি২০০৮ সালের আগস্ট মাস থেকে এই ছয় শিশু বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির হেফাজতে আছে। আদালতের নির্দেশ ছিল, ওরা এখানে থাকতে পারবে ১৮ বছর বয়স পর্যন্ত। তো ওরা এখন বড় হচ্ছে। এখনো ওদের পরিচয় মেলেনি। মানসিক ও শারীরিক বিকাশের জন্য ওদের খুব ভালো পরিবেশ দরকার। সবচেয়ে ভালো পরিবেশ তো পরিবার। তাই এই শিশুদের দায়িত্ব যদি কেউ নিতে চায়, সে ধরনের কারও জিম্মায় দেওয়া যায় কি না—সে বিষয়ে আদালতের অনুমতি নেওয়ার চেষ্টা করব আমরা। তা ছাড়া বিচারকাজ চলছে, আমরা সব ধরনের সহযোগিতা দিচ্ছি ওদের।