‘ওদের জন্য হাত বাড়িয়ে দিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরী বড়ুয়া। ন্যাশনাল সেন্টার ফর অটিজম ইন্ডিয়ার পরিচালক। দক্ষিণ এশীয় অটিজম নেটওয়ার্কের (সান) বিশেষজ্ঞ। তিনি গত ৩০ নভেম্বর চট্টগ্রামে অটিস্টিক চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত অটিজমবিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ পড়েন। তাঁর সঙ্গে অটিজমে আক্রান্তদের পরিচর্যা, মানসিক বিকাশের নানা প্রসঙ্গে কথা বলেন নিজাম সিদ্দিকী প্রথম আলো: অটিজমের নির্দিষ্ট কোনো কারণ আছে কিংবা এটি কি বংশানুক্রমিক সমস্যা? মেরী বড়ুয়া: না, এ রকম কোনো সুনির্দিষ্ট কারণ এখনো আমাদের জানা নেই। তাই একে ‘ইনভিজিবল’ বা ‘অদৃশ্য’ মানসিক সমস্যা হিসেবেই বিবেচনা করা হয়। এটা ঠিক পারিবারিক বা বংশানুক্রমিক ধারা মেনে চলে বলা যাবে না। তবে পরিবারের কেউ একজন এ সমস্যায় আক্রান্ত হলে সে পরিবারের সব সদস্য না হলেও কেউ না কেউ একই সমস্যা নিয়ে বেড়ে উঠতে দেখা যায়।প্রথম আলো: কীভাবে বোঝা যাবে একটি শিশু এ ধরনের সমস্যা নিয়ে বেড়ে উঠছে, জন্মের পর থেকেই লক্ষণ দেখা যায় ? মেরী বড়ুয়া: জন্মের পর থেকে তেমন কোনো পার্থক্য চোখে পড়বে না। চার-পাঁচ মাস বয়সে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে। এ সময়ে অন্য শিশুরা যেমন বাবা-মা, স্বজনদের সঙ্গে চোখের ভাব বিনিময়ে (আই কনটাক্ট) সরাসরি সাড়া দেয়, ইশারায় মনের ভাব জানানোর চেষ্টা চালায়। কিন্তু অটিস্টিক শিশুরা সেভাবে সাড়া দেয় না। তবে এটি পুরোপুরি নিশ্চিত হওয়া যায় শিশুর বয়স এক বছর হলেই। প্রথম আলো: অটিস্টিক শিশুদের চিকিৎসা পদ্ধতি কি ধরনের ?মেরী বড়ুয়া: কোনো চিকিৎসার মাধ্যমে এদের সারিয়ে তোলা যায় না। বিশেষায়িত পদ্ধতিতে সেবা দিতে হয়। তাদের প্রতি পরিবার, প্রতিবেশী সবাইকে যথেষ্ট আন্তরিক ও মনোযোগী হতে হবে। প্রয়োজন সামাজিক সহযোগিতার। সহজভাবে মেনে নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে, যাতে আত্মবিশ্বাস নিয়ে বেড়ে উঠতে পারে। প্রথম আলো: পড়াশোনা, উচ্চশিক্ষার জন্য কি কোনো বিশেষ ব্যবস্থার প্রয়োজন হয়?মেরী বড়ুয়া: না। এদের বিশেষায়িত পদ্ধতিতে পড়াশোনার জন্য কিছু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তবে কেউ যদি নিজেকে মূল ধারার সঙ্গে মানিয়ে নিতে অভ্যস্ত হয়ে যায় তাহলে তারা সাধারণ বিদ্যালয়ে পড়তে পারে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে এ ধরনের শিশুরা কতটা এগিয়েছে, তার কোনো সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নেই। তবে দু-একজন ব্যক্তিগত মনোবল নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন ।প্রথম আলো: অটিজমে আক্রান্তদের মানসিক বিকাশে সামগ্রিক অগ্রগতি সম্পর্কে কিছু বলুনমেরী বড়ুয়া: আমাদের এ অঞ্চলে বিশেষ করে এ উপমহাদেশে অটিজমে আক্রান্তদের নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে সবেমাত্র। তেমন বেশি দিন হয়নি। আগেই বলেছি, বিশেষায়িত পদ্ধতিতে এদের পরিচর্যা করতে হবে। তাই তাদের সুস্থভাবে বেড়ে ওঠা, শিক্ষা, জীবনযাপন সবখানেই সমাজের সহযোগিতা প্রয়োজন।