‘ওহীদুল আলমের মতো শিক্ষকেরা হারিয়ে গেছেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৈলী প্রকাশন থেকে এ বছর একুশের বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছেওহীদুল আলম স্মারকগ্রন্থ। বইটি সম্পাদনা করেছেন কবি ও সাংবাদিক আবুল মোমেন ও অধ্যাপক মাহবুবুল হক। এ স্মারকগ্রন্থ সম্পর্কে আবুল মোমেনের সঙ্গে কথা বলেছেন আহমেদ মুনির স্মারকগ্রন্থ প্রকাশের উদ্দেশ্য কী ছিল? আবুল মোমেন: এ দেশে মেধা ও প্রজ্ঞার দিক থেকে অনেক উঁচু মাপের স্কুলশিক্ষক ছিলেন একসময়। এঁরা হারিয়ে গেছেন। ওহীদুল আলম ছিলেন সে ধরনের একজন শিক্ষক। আপনার শিক্ষক ছিলেন তিনি? আবুল মোমেন: হ্যাঁ, আমি কলেজিয়েট স্কুলে পড়তাম। সেখানে শিক্ষক হিসেবে তাঁকে পেয়েছি। তিনি আমাদের বাংলা পড়াতেন । বইটিতে কার কার লেখা আছে?আবুল মোমেন: তাঁর স্বজনেরা লিখেছেন। সাহিত্যকর্মের মূল্যায়ন করেছেন গবেষকেরা। কেমন মানুষ ছিলেন তিনি?আবুল মোমেন: খুব জীবনরসিক ছিলেন তিনি। শুষ্ক পাঠ্যসূচির মধ্যে সীমাবদ্ধ থাকতেন না। জীবনটাকে ছাত্রদের কাছে তুলে ধরতে পারতেন। এখন স্কুলের শিক্ষকেরা ভীষণ পরীক্ষাকেন্দ্রিক। কিন্তু তিনি তেমন ছিলেন না। শ্রেণীকক্ষে এসে মাঝেমধ্যে রবীন্দ্রনাথ কিংবা শেকসপিয়র থেকে আবৃত্তি করতেন, গ্যাটে পড়ে শোনাতেন। তিনি চট্টগ্রামের ইতিহাস লিখেছেন, সফল সাহিত্যিকও ছিলেন।আবুল মোমেন: ইতিহাস রচনা তাঁর মূল কাজ ছিল না। কর্ণফুলীর মাঝি সফল গাথাকাব্য হিসেবে বাংলা সাহিত্যে টিকে থাকবে।এক ব্যক্তির মধ্যে এত গুণের সমাবেশ বিস্ময়কর।আবুল মোমেন: হ্যাঁ, তিনি ধর্মপ্রাণ ছিলেন কিন্তু সাম্প্রদায়িক ছিলেন না। যুক্তি ও বিজ্ঞানকে লালন করতেন। সুসাহিত্যিক ও একজন মহৎ শিক্ষকের গুণাবলি ছিল তাঁর মধ্যে। সত্যিকারের উদার মানুষ ছিলেন। ‘চিন্তার মুক্তি আন্দোলন’ কী প্রভাবিত করেছিল তাঁকে? আবুল মোমেন: হ্যাঁ। ওদের পরিবারটা মৌলভি পরিবার হলেও তাঁরা ছিলেন গোঁড়ামিমুক্ত। তিনি ছবি আঁকতেন, গান গাইতেন, কবিতা লিখতেন। তাঁর ভাই সাহিত্যিক মাহবুব-উল আলম সুসাহিত্যিক ছিলেন। আরেক ভাই দিদারুল আলম ছিলেন নজরুলের বন্ধু। নজরুল তাঁদের বাসায়ও এসেছিলেন। ফলে একটা সাংস্কৃতিক আবহের মধ্যে বেড়ে উঠেছিলেন তিনি। বাঙালি মুসলমানদের মধ্যে তাঁর মতো ব্যক্তিত্ব এখন দেখা যায় না কেন? আবুল মোমেন: এক অর্থে তিনি ছিলেন শেষ রেনেসাঁস বাঙালি মুসলমান। ইংরেজি, ফারসি, আরবি, বাংলা সমানে পড়তে পারতেন। শেকসপিয়র, মিল্টন, রুমি ও ফেরদৌসীর কবিতা পড়েছেন। এখন এ ধরনের মানুষ দেখা যায় না। তৃতীয় বিশ্বের মানুষ এখন অর্থবিত্ত ও ভোগের পেছনে ছুটছে। তাঁর লেখালেখি প্রসঙ্গে বলুন।আবুল মোমেন: সে সময় একটি সাহিত্য পত্রিকা বের হতো পূরবী নামে। তিনি তার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বাসায় সাহিত্যের আড্ডা হতো। সেখানে আসতেন আশুতোষ চৌধুরী, আবদুল করিম সাহিত্যবিশারদ ও সৈয়দ মুজতবা আলীর বাবা সাদাত আলী আকন্দ। তাঁর ব্যক্তিত্বের কোন দিকটি বিশেষভাবে উল্লেখযোগ্য...। আবুল মোমেন: তিনি শিক্ষক ছিলেন। কিন্তু কখনো টিউশন করেননি। জ্ঞান বিতরণ করেছেন, ফেরি করেননি। লং ক্লথের পাজামা-পাঞ্জাবি পরেছেন। ‘আর্লি টু বেড আর্লি টু রাইজ’ এ নিয়ম মেনেছেন। নিজের কাজ নিজেই করেছেন সবসময়। পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ মানুষ ছিলেন। অল্পে তুষ্ট ছিলেন, তবু জীবনরসের ঘাটতি ছিল না তাঁর মধ্যে।