‘ওয়ান অব দ্য বেস্ট স্টোরি’
সঞ্চালকতৃতীয় মাত্রারস+আলো: সাংসদ গোলাম মাওলা রনী যে তৃতীয় মাত্রায় এই গল্প শুনিয়েছিলেন, এটা কি সত্যি?জিল্লুর রহমান: হ্যাঁ, সত্যি। ওটা ছিল তৃতীয় মাত্রার ২৯৯৪তম পর্ব।র.আ.: ওই দিন টকশোতে গোলাম মাওলা ছাড়া আর কে ছিলেন?জিল্লুর: এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আব্দুল হক। র.আ.: আপনি কি গোলাম মাওলা রনী বর্ণিত মন্ত্রী হওয়ার এই গল্প বা ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার গল্প আগে জানতেন?জিল্লুর: না।র.আ.: গোলাম মাওলা যে সেদিন এই গল্প বলবেন সে সম্পর্কে জানতেন?জিল্লুর: না।র.আ.: তিনি যখন এই গল্প বলেন সেটাকে কি আপনার অবিশ্বাস্য বলে মনে হয়েছিল?জিল্লুর: আসলে, তখন বিশ্বাস-অবিশ্বাসের কথা মাথায় নিইনি। তিনি যখন কথা বলেন আমি শুনেছি। তিনি সরকারি দলের একজন এমপি। তার কথার মধ্যে মন্ত্রীর কথা এসেছে, প্রধানমন্ত্রীর কথা এসেছে। তিনি জানেন তিনি কী বলছেন। আমার মাথায় ছিল তিনি যেহেতু এসব বলছেন, নিশ্চয়ই দায়িত্ব নিয়েই বলেছেন। এগুলো যদি সত্যি হয় তবে ঠিক আছে, না হয় নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে।র.আ.: এটা কি তৃতীয় মাত্রায় প্রচারিত এ যাবৎ কালের সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা?জিল্লুর: তৃতীয় মাত্রা তো নয় বছর ধরে চলছে। তবে আমি মনে করি এটা ‘ওয়ান অব দ্য বেস্ট স্টোরি’। সাক্ষাৎকার গ্রহণ সিমু নাসের