'কক্সবাজারে পদে পদে পরিবেশের ক্ষতি হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন বলেন, কক্সবাজারে পদে পদে পরিবেশের ক্ষতি হচ্ছে। এর থেকে পরিত্রাণ না পেলে পর্যটন রাজধানী হিসেবে খ্যাত কক্সবাজারে পর্যটক আসা তো দূরের কথা স্থানীয় বাসিন্দাদের জন্যও বসবাসের অযোগ্য হয়ে পড়বে। ২৭ আগস্ট কক্সবাজারের গণমাধ্যমকর্মীদের সঙ্গে জলবায়ু পরিবর্তন–বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নিউজ নেটওয়ার্ক নামের একটি বেসরকারি সংগঠন এই সভার আয়োজন করে।
নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিশ্ব জলবায়ু পরিবর্তন নিয়ে গঠিত আন্তর্জাতিক গবেষক দলের সদস্য হোসেন শাহরিয়ার, সাংবাদিক প্রিয়তোষ পাল, তোফায়েল আহমদ, আবু তাহের, মুহাম্মদ আলী জিন্নাত, শামসুল হক প্রমুখ।