'কঠোর হাতে খুনিদের দমন না করলে এ রকম হত্যাকাণ্ড ঘটতেই থাকবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে দুর্বৃত্তরা। কঠোর হাতে খুনিদের দমন না করলে এ রকম হত্যাকাণ্ড ঘটতেই থাকবে।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত আবৃত্তি জোট ও চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. রেজাউল করিম, নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় ও সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরী। চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য দেন ফোরামের সভাপতি খালেদ হেলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য জাহাঙ্গীর কবির, গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সম্পাদক সাইফুল আলম, আবৃত্তি জোটের সাধারণ সম্পাদক ফারুক তাহের, গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুচরিত চৌধুরী, ফেডারেশনের নির্বাহী সদস্য সহিদুল করিম চৌধুরী ও দিলরুবা খানম, শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা মোসলেম উদ্দিন, বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থার সভাপতি কায়সারুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।