'কবি' নাটকের ৫০তম প্রদর্শনী কক্সবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অরিন্দম নাট্য সম্প্রদায়ের ২৯তম প্রযোজনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘কবি’ অবলম্বনে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও সায়মন জাকারিয়ার নাট্যরূপে এবং শামীম হাসান নির্দেশিত নাটক কবির ৫০তম প্রদর্শনী হবে ২৬ মে মঙ্গলবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কক্সবাজার থিয়েটার আয়োজিত নাট্য উৎসবে। এর আগে নাটকটির ৪৯তম মঞ্চায়ন হবে ২৪ মে রোববার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে।
অরিন্দমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কবি নাটকের প্রদর্শনী ছাড়াও ২৩ মে শনিবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ হবে অরিন্দমের ৩০তম নতুন প্রযোজনা চট্টগ্রামের লোকশ্রুতি অবলম্বনে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ডা. দীপংকর দে রচিত এবং আকবর রেজা নির্দেশিত নাটক দুতিয়ার চান। উভয় নাটকের টিকিট প্রদর্শনীর আগে মিলনায়তনে পাওয়া যাবে।