সন্দ্বীপে আহসান জামীল টেকনিক্যাল সেন্টারে পরিচিতি অনুষ্ঠান
'কারিগরি প্রশিক্ষণ নিয়ে কেউ বেকার থাকে না'
সন্দ্বীপ উপজেলায় স্থাপিত বেসরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আহসান জামীল টেকনিক্যাল সেন্টারে প্রশিক্ষণার্থীদের পরিচিতি অনুষ্ঠান গত রোববার অনুষ্ঠিত হয়। উপজেলার সন্তোষপুর ইউনিয়নে কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কারিগরি শিক্ষা বিষয়ে আলোচনা করেন কেন্দ্রটি পরিচালনাকারী আহসান জামীল ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য সচিব লিয়াকত জাহান।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, কারিগরি প্রশিক্ষণ নিয়ে কেউ বেকার থাকে না। চাকরি ছাড়াও এই প্রশিক্ষণ গ্রহণ করে নিজেরাই উদ্যোক্তা হতে পারবে। এই কেন্দ্রটি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন। আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের হাতে পরিচিতিপত্র তুলে দেন লিয়াকত জাহান।
প্রশিক্ষণ কেন্দ্রটিতে প্রাথমিকভাবে চারটি বিভাগ খোলা হয়েছে। এই কেন্দ্রে চারটি বিভাগ রয়েছে। এই চারটি হল মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার এবং এয়ার কন্ডিশনিংও রেফ্রিজারেশন। আগামী ২০ মার্চ থেকে প্রশিক্ষণ ক্লাস শুরুর কথা রয়েছে। বিজ্ঞপ্তি।