‘কাল আমার মেজবান আপনারা আমন্ত্রিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুঁটিতে বাঁধা একটি গরু। গায়ে ব্যানার। লেখা আছে—‘কাল আমার মেজবান। আপনারা সবাই আমন্ত্রিত’। নির্বাক পশুটির গায়ে লেখা এমন ঘোষণা দেখে চোখ আটকে যায়। এক মুহূর্ত থমকে দাঁড়ায় পথচারী। মেজবানির মাংস বিক্রির অভিনব এই কায়দা দেখে কেউ হাসেন, কেউ করেন ভোজনের হিসাব-নিকাশ।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রতি মঙ্গলবার নগরের মুরাদপুর আল মক্কা রেস্টুরেন্ট, রোববার দুই নম্বর গেটে ক্যাফে আলী, সোমবার আদালত এলাকায় জামান হোটেলে এই কায়দায় মেজবানির মাংস বিক্রি হয়। গরুর গায়ে ব্যানার দেখে ভোজন রসিকেরা খুশি হন বটে, তবে তাঁদের রসনা তৃপ্তির জন্য গুনতে হয় নগদ টাকা। প্রতিকেজি মাংস বিক্রি হয় চার শ থেকে পাঁচ শ টাকা। এক কেজি মাংস কিনলে সঙ্গে ফ্রি পাওয়া যায় ছোলার ডালও। ১০ ডিসেম্বর বিকেলে ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় দেখা গেছে, মেজবানির মাংস বিক্রির উদ্দেশ্যে ক্যাফে আলী হোটেলের সামনে ব্যস্ত ফুটপাতে বেঁধে রাখা হয়েছে মাঝারি আকারের একটি গরু। গায়ে জড়ানো হলুদ রঙের সেই আমন্ত্রণের ব্যানার। হোটেলটির ব্যবস্থাপক এস এম জাকারিয়া বলেন, ‘মেজবানির মাংস বিক্রির উদ্দেশ্যে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতেই একদিন আগে গরুটি হোটেলের সামনে প্রদর্শনের জন্য রেখেছি।’ ব্যানার লাগানো গরুটি দেখে মুঠোফোনে ছবি তুলছিলেন মুরাদপুরের চিটাগং টেকনিক্যাল কলেজের তড়ির‌্যা কৌশল বিভাগের প্রথম বর্ষের দুই শিক্ষার্থী ইরফানুল হক ও মাহমুদুর হক। তাঁরা বলেন, ‘গরুর গায়ে ব্যানার দেখে হাসি চেপে রাখতে পারলাম না। তবে মজা লাগল। ছবিটা ফেসবুকে দেব।’মুরাদপুর আল মক্কা হোটেল অ্যান্ড রেস্তোরাঁর ব্যবস্থাপনা পরিচালক হামিদুর রহমান বলেন, ‘মেজবানের মাংস চাটগাঁইয়া সংস্কৃতিরই একটা অংশ। এখানকার গায়ে হলুদ-বিয়ে, জিয়াফত, জন্মদিন উর‌্যাসবসহ নানা অনুষ্ঠানে মেজবানির মাংস খাওয়া হয়। অনেকেই সময়ের স্বল্পতা কিংবা অন্য কোনো কারণে মেজবানির মাংস খেতে পারেন না। আমরা তাদের জন্য এই ব্যবস্থা করেছি। দেড় শ টাকায় হোটেলে বসিয়ে ভরপেট মেজবানির মাংস খাওয়াচ্ছি।’