প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিতর্ক আয়োজনে ‘কালকের পৃথিবীটা আমাদের হবে’—এ বিষয়েই বিতর্ক চলছিল সরকারি দল ও বিরোধী দলের মধ্যে। চলছিল যুক্তি-পাল্টা যুক্তি। শুনছিলাম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিতর্ক। পরিচালনা করেছেন কৌশিক সুর। ১১ থেকে ১৩ ডিসেম্বর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী তৃতীয় সিএসই উত্সব। উত্সবে আয়োজন করা হয় কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা। প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় বিতর্কের এ আয়োজনে অংশগ্রহণ করেছে ঢাকার বিভিন্ন কলেজের ১৪টি বিতর্ক দল। বিজয়ী দল ভিকারুননিসা নূন কলেজ এবং রানার্সআপ হয়েছে ঢাকা কলেজ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শাকিল মাহবুব, হাসান মাহমুদ, সাফি আল আমিন, তাসমিরা আলম ও আইরিন পারভীন। অনুষ্ঠান উপস্থাপন করেন হুর এ জান্নাত।