'কৃষকদের চেষ্টায় বাংলাদেশ এখন চাল রপ্তানি করছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চালসহ অন্যান্য খাদ্যসামগ্রী আমদানি করত। কৃষকদের চেষ্টায় বাংলাদেশ এখন চাল রপ্তানি করছে।
সাতকানিয়া ও ফটিকছড়ি উপজেলায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনা মূল্যে উন্নত জাতের বীজ, সার ও অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তার এসব কথা বলেন।
সাতকানিয়া : ২৬ এপ্রিল উপজেলা কৃষি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের ৪০০ জন চাষিকে বিনা মূল্যের এ বীজ, সার ও অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মোহাম্মদ জোবাযের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছিয়া খাতুন ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম।
ফটিকছড়ি: ফটিকছড়ি উপজেলার বিভিন্ন গ্রামের তিন শ কৃষককে চলতি আউশ মৌসুমে প্রণোদনা দেওয়া হয়েছে। ২৬ এপ্রিল উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদের চেয়ারম্যান এম তৌহিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁদের হাতে বীজ ও সার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম।