'কেন হঠাৎ তুমি এলে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমি যত দিন আমার অপরী হয়ে আমার সঙ্গে ছিলে তত দিন আমি খুব খুশি ছিলাম।
তুমি নেই তাই এখন আর হাসি-খুশি থাকতে পারি না। পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার সময় আমি কেঁদে ফেলি। সব মুখস্থ বিষয় হারিয়ে ফেলি বিষণ্ণতার মাঝে। এক মুহূর্তের জন্য মনে হয় কী হবে এসব পরীক্ষা-পড়াশোনা দিয়ে? কোনো কারণ আমি খুঁজে পাই না।
জানো, আমি এখন আর পচা নই, কারণ আমি এখন সব সময় তোমার প্রিয় শিল্পী তাহসানের গান শুনি।
তুমি না বলতে, তোমার মন খারাপ থাকলে আমার সঙ্গে কথা বললে তোমার মন ভালো হয়ে যায়। জানো অপরী, কারও মন ভালো করার গুণটা আমি হারিয়ে ফেলেছি।
এখন নিজের মনই ভালো রাখতে পারি না, এমনকি আমি হাসতেও ভুলে গেছি।
শুধু তোমাকে হারানোর জন্য...