'কোনো ধর্মই বর্ণবৈষম্য সমর্থন করে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, দলিত সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক মনোভাব মানবজাতির জন্য অভিশাপস্বরূপ। অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরীর লেখনীতে বিষয়টি উঠে এসেছে। মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে পুরো বিষয়টি উন্মোচন করেছেন তিনি।

৮ এপ্রিল বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর লেখা দলিত ও জাতি-বর্ণ বৈষম্য: পরিপ্রেক্ষিত বাংলাদেশ বইয়ের দ্বিতীয় সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নগরের বাদশা মিয়া সড়কে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।

নিজের লেখা বই সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘সব ধর্ম-বর্ণের মানুষের দেহে একই বর্ণের রক্ত প্রবাহিত হচ্ছে। তাই গাত্রবর্ণ অথবা বংশগত কারণে বৈষম্যমূলক নীতি বা আচরণ কোনো ধর্ম সমর্থন করে না। কোনো মানবিক সমাজেও এই প্রথা চলতে পারে না।’

বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য শিরিণ আখতারের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির একান্ত সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সম্পদ বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হুদা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য প্রমুখ।