‘ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা রাখবে প্রোগ্রামিং প্রতিযোগিতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো-বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সিইউ কোর দলের মেজবাহ উদ্দীন, দুর্জয় চৌধুরী ও মেজবাহ উল হক। অনুভূতি জানাতে গিয়ে তাঁরা জানান, তাঁরা খুবই আনন্দিত। বিভাগের চেয়ারম্যানের তত্ত্বাবধানে প্রস্তুতি নিয়েছেন আমরা। ক্যারিয়ার গঠনে প্রোগ্রামিং প্রতিযোগিতা অনেক সহায়ক ভূমিকা রাখবে। চট্টগ্রামে এ রকম প্রতিযোগিতা আরও বেশি বেশি হওয়া উচিত।বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ছাত্রসংগঠন এসিএস আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চন্দনাইশ বিজিসি বিদ্যানগরে। চট্টগ্রামের ছয়টি বিশ্ববিদ্যালয়ের ২৫টি দল এতে অংশ নেয়। প্রতিযোগিতায় মোট সমস্যা ছিল ১০টি। সবার আগে সফলতার মুখ দেখে আইআইইসি স্টোব্বঞ্জ দল। শুরুর তিন মিনিটের মধ্যেই একবারের প্রচেষ্টায় তারা প্রথম সমস্যাটা সমাধান করে। এরপর চার মিনিটের মাথায় দুবারের প্রচেষ্টায় সফলতা পায় চুয়েট আইকন। এর পরপরই সফল হয় চুয়েট এসওএস ও চুয়েট আগন্তুক।প্রতিযোগিতা শেষে সবারই চোখ ছিল ফলাফলের দিকে। ফলাফল মনিটরিংয়ে ছিলেন অভিজ্ঞ বিচারকেরা। তাঁদের মধ্যে প্রধান ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক দিবাকর সামন্ত। বিচারক প্যানেলে ছিলেন সিলেট লিডিং বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মারুফা রাহমি, আয়েশা তাসনিম ও টাইগার আইটি লিমিটেডের সফটওয়্যার প্রকৌশলী মনিষ চক্রবর্তী। ফলাফলে সিইউ কোর প্রথম, চুয়েট আইকন দ্বিতীয়, সিইউ প্রিমিয়ার তৃতীয়, বিজিসি জাম্প স্টার চতুর্থ ও চুয়েট আগন্তুক পঞ্চম স্থান অবস্থান করে। বিকেলে ছিল পুরস্কার প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ড. এম কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনীর হাসান, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজকান্তি সিংহ হাজারী। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান রশীদ উন নবী।প্রধান অতিথি বলেন, ‘ভবিষ্যৎ দেশ গড়ার চাবি ছাত্রদের হাতেই। তাই দেশ গড়ার জন্য তাঁদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এ রকম প্রতিযোগিতা এ ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে।’