'ক্রীড়া সমাজের অসংগতি দূর করে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা l প্রথম আলো
কক্সবাজারে সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা l প্রথম আলো

দিন দিন মাদকের আগ্রাসন বাড়ছে। ভয়ানক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে জঙ্গি ও সন্ত্রাসবাদ। এ জন্য লেখাপড়ার পাশাপাশি তরুণদের খেলাধুলায় ব্যস্ত থাকতে হবে। ক্রীড়া সমাজের অসংগতি দূর করে।
কক্সবাজারে সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত বৃহস্পতিবার কক্সবাজার প্রেসক্লাব মাঠে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে িবজয়ী খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করা হয়। চূড়ান্ত পর্বের চার বিভাগে চ্যাম্পিয়ন হয় আয়ুব-দীপু, মিন্টু-লিপু, ছৈয়দ-মিজান ও তাহের-মুজিব জুটি। কক্সবাজার প্রেসক্লাবের সহযোগিতায় এই টুর্নামেন্ট আয়োজন করে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আশেক উল্লাহ রফিক। তিনি বলেন, ‘পর্যটন নগর হিসেবে এখানে সাইকেলের জন্য আলাদা একটি সড়ক থাকা জরুরি। সৈকতে সার্ফিং ভবন নির্মাণের জন্য জায়গা খোঁজা হচ্ছে। ইতিমধ্যে একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। রামুতে এক লাখ দর্শক ধারণক্ষমতার একটি ফুটবল স্টেডিয়ামও নির্মাণাধীন।’
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সমন্বয়ক বদিউল আলম, টু্যরিস্ট পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমি, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক হাসানুর রশিদ ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নজিবুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক প্রিয়তোষ পাল। আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম। শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ জুটিসহ অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।