‘খলিফায়ে রাসূল’ গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে সংগঠনের ওলামা পরিষদ প্রকাশিত কোরআন-হাদীসের আলোকে ‘খলিফায়ে রাসূল’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সমপ্রতি অনুষ্ঠিত হয়। গ্রন্থের মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন সহিদুল করিম চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, রাজনীতিক এরশাদ উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।