‘খুনের বিচার পৃথিবীতেই হয়ে যায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডবলমুরিং থানায় করা মামলার আসামি মোহাম্মদ হাসানকে সঙ্গে নিয়ে ২০০৫ সালের ২ জুন রাতে খুলশি থানার পুলিশ অভিযানে বের হয়। অভিযানের সময় গুলিবিনিময়ের ঘটনায় আসামি মোহাম্মদ হাসান নিহত হন। এ ঘটনায় মামলা হয়। পরে বিচার বিভাগীয় তদন্ত হয়। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে দেওয়া মামলার রায়ের চুম্বক অংশ২০০৬ সালের ১২ জুলাই দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন ও ২০১০ সালের ১ নভেম্বরের বিচার বিভাগীয় অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনা করা হলো। কোনো প্রতিবেদনেই মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের কথা উল্লেখ করা সম্ভব হয়নি। ভুক্তভোগীর (ভিকটিম) সহযোগীদের গুলিতে মৃত্যু হয়েছে তা বিশ্বাসযোগ্য মনে হয়নি। ঘটনার সময় কতিপয় পুলিশ সদস্য আহত হয়েছেন মর্মে এজাহারে উল্লেখ থাকলেও তাঁদের জখম কী রকম, কোথায় তাঁদের চিকিৎসা দেওয়া হয় তা উল্লেখ করা হয়নি। ভুক্তভোগীর মৃত্যুটা শেষ পর্যন্ত রহস্যাবৃত রয়ে যায়। এমনকি বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে উল্লেখ আছে, ‘অন্যান্য কোনো সাক্ষী কিংবা ভিকটিমের পক্ষের কোনো ব্যক্তি আদালতের নির্দেশমতে হাজির না হওয়ায় পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্ত (জুডিশিয়াল ইনকুয়ারি) সম্পন্ন সম্ভব হয়নি। এমতাবস্থায় পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণের অভাবে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের কোনো প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি।’ বিচার বিভাগীয় প্রতিবেদন থেকে বোঝা যায় যে সাক্ষীরা তদন্তকাজের জন্য সহযোগিতা করেননি। অথচ এই সাক্ষীরা সবাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। কাজেই আনীত অভিযোগে এবং তদন্তকাজে তাঁদের ভূমিকা নিশ্চিতভাবেই প্রশ্নসাপেক্ষ। তাঁদের এই নিস্পৃহ ও নিষ্ক্রিয় ভূমিকা দুঃখজনক। বিচার বিভাগীয় তদন্ত সম্পন্ন হওয়ার পর প্রতিবেদন দাখিল হওয়ায় পুনরায় তা অন্য সংস্থার কাছে তদন্তের জন্য পাঠানো রীতিবিরুদ্ধ ও দৃষ্টিকটু। তা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর এসআই মোহাম্মদ মহসিন, খুলশী থানা প্রথমবার প্রতিবেদন দাখিল করে। এতে কোনো সন্দেহ নেই যে, শেষ বিচার একদিন হবেই। মহান সৃষ্টিকর্তা সর্বকালের সমস্ত মানবের ছোট-বড় সকল কর্মের হিসাব নেবেন। সেই বিচার থেকে কেউ রেহাই পাবে না। বিভিন্ন ধর্মীয়গ্রন্থ এবং মনীষীদের উক্তি থেকে সেই অবশ্যম্ভাবী ঘটনা সম্পর্কে সবাই জানেন। তবে সেই বিচারের আগে এই ইহজনমেও বিচার হয়ে যায়। তা সে যে রকম খারাপ কাজেই হোক না কেন। আর নিশ্চিতভাবে ‘খুন’ অত্যন্ত জঘন্য একটি কুকর্ম। মানব সভ্যতার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে, খুনের বিচার যে কোনোভাবে পৃথিবীতে হয়ে যায়। অত্র মামলার অজ্ঞাত খুনিদের বিচারের আওতায় আনা যায়নি। তবে এটা নিশ্চিত করে বলা যায় সে অচেনা-অজানা-অজ্ঞাত খুনি বা অপরাধীদের জন্য পৃথিবীর কোথাও না কোথাও বিচার ঠিকই অপেক্ষা করছে। প্রকৃতিতে বিধাতা এমন কিছু দৃশ্যমান এবং অদৃশ্যমান বিধান করে দিয়েছেন যা অমোঘ, অবশ্যম্ভাবী। এবং কোনো কোনো ক্ষেত্রে প্রকৃতির প্রতিবিধান সাংঘাতিক ধরনের নির্মম নিষ্ঠুর হয়ে পড়ে। এজাহারে যা আছে: ডবলমুরিং থানায় করা মামলার আসামি মোহাম্মদ হাসানকে সঙ্গে নিয়ে ২০০৫ সালের ২ জুন রাতে খুলশি থানার পুলিশ অভিযানে বের হয়। খুলশির পাহাড়ি এলাকা লতিফপুরে এ অভিযান চলছিল। সন্ত্রাসীরা টের পেয়ে পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা ৩৮ রাউন্ড গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় আসামি মোহাম্মদ হাসান গুরুতর আহত হয়। চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডবলমুরিং থানার তৎকালীন উপপুলিশ পরিদর্শক (এসআই) হাসান আল মামুন একটি মামলা করেন। পরে তদন্তে কার গুলিতে আসামি হাসানের মৃত্যু হয়েছে তা বের করা যায়নি। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হয়। ওই তদন্তে কোনো সাক্ষী উপস্থিত হন নি, যে কারণে হাসানের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা যায়নি।