'খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা ও মর্যাদাবোধে উদ্দীপ্ত করে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা ও মর্যাদাবোধ উদ্দীপ্ত করে। প্রতিযোগিতায় জয়-পরাজয় মেনে নেওয়ার মাধ্যমে উন্নত মানসিকতা তৈরি হয়।
গত সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা, স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ জসীমউদ্দীন, আইইআরের পরিচালক কিরণ চন্দ্র দেব ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোয়াজ্জেম হোসেন। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক। পরে উপাচার্য বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।