'গণিত অনুশীলনের মাধ্যমে শিশুর চিন্তায় আমূল পরিবর্তন ঘটে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে এলোহা আয়োজিত গণিত প্রতিযোগিতায় বিজয়ী কয়েকজন শিশুর সঙ্গে অভিভাবকেরা
কক্সবাজারে এলোহা আয়োজিত গণিত প্রতিযোগিতায় বিজয়ী কয়েকজন শিশুর সঙ্গে অভিভাবকেরা

শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গণিত। গণিত অনুশীলনের মাধ্যমে শিশুর চিন্তায় আমূল পরিবর্তন ঘটে। মানুষের মস্তিষ্কের পরিপূর্ণ ব্যবহার সম্ভব গণিতের যথাযথ অনুশীলনের মাধ্যমে।
কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের নবম গণিত প্রতিযোগিতায় অতিথিরা এসব কথা বলেন। গত শুক্রবার সকালে শহরের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আয়োজন করে অ্যাডভান্স লার্নিং অব হায়ার অ্যারিথমেটিকস (এলোহা) বাংলাদেশ। এতে সংস্থাটির ৩৬টি কেন্দ্রের ৯৫২ জন শিশু শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় দুটি বিভাগে শিক্ষার্থীরা মাত্র পাঁচ মিনিটে গণিতের ৭০টি সমস্যার সমাধান করে। বিজয়ী হয় ১৪২ জন প্রতিযোগী। অনুষ্ঠানে তাঁদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক। এলোহা বাংলাদেশের চেয়ারম্যান মো. সাইফুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলোহার প্রতিষ্ঠাতা লো মং সান। বক্তব্য দেন এলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হায়দার চৌধুরী ও পরিচালক মোহাম্মদ শামশুদ্দিন।—নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার