'গাইড বই ছেড়ে বেশি করে পাঠ্যপুস্তক পড়তে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইড বই ছেড়ে বেশি করে পাঠ্যপুস্তক পড়তে হবে। শিক্ষার মানোন্নয়নে আরও মনোযোগী হতে হবে শিক্ষক-শিক্ষার্থীদের। মেধাবীরা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের খুঁজে বের বিদ্যালয়মুখী করতে হবে। সরকার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিনা মূল্যে লেখাপড়াসহ আর্থিক সুযোগ-সুবিধা দিচ্ছে।
ফেনীর দাগনভূঞায় ৪ মে আতাতুর্ক মডেল প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।