‘গাদ্দাফিই সবচেয়ে বিরক্তিকর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নো হায়ার অনার বইতে লিখেছেন, সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের গোপন কারাগারে রাখা নিয়ে ডিক চেনির সঙ্গে বিরোধ হয়েছিল। মতান্তরটা কী নিয়ে হয়েছিল?আসলে প্রথমে কোনো মতবিরোধ ছিল না। আল-কায়েদার মতো পক্ষের সঙ্গে লড়াইয়ে কেউ নিশ্চয়ই একটা হাত অকেজো রাখতে চায় না। আর এটা ছিল একটা নতুন ধরনের যুদ্ধ। তবে খালেদ শেখ মোহাম্মদকে পাকড়াও করার পর ২০০৩-২০০৪ সাল নাগাদ আমরা আল-কায়েদার কার্যপদ্ধতি সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারি। তখন আমার মনে হয়, আমরা কী করছি তা জনগণকে জানানোর সময় এসেছে। কিন্তু ভাইস প্রেসিডেন্ট ব্যাপারগুলো আড়ালেই রাখতে আগ্রহী ছিলেন।আরব বসন্তের ব্যাপারটা যদি আগে থেকে ধারণা করতে পারতেন যে জনগণ বিদেশি সেনাবাহিনীর সহায়তা ছাড়াই স্বৈরশাসকদের উৎখাত করতে পারে, তাহলে কি ইরাকের ব্যাপারে অন্যভাবে এগোতেন আপনি?কেউ কেউ নিজেরা পারে, কেউ বা পারে না। মোবারক ও বেন আলী কর্তৃত্বপরায়ণ হলেও নিষ্ঠুরতায় তাঁরা সাদ্দাম হোসেন, মুয়াম্মার গাদ্দাফি বা বাশার আসাদের কাছে কিছু না। বিভিন্ন পরিবেশ-পরিস্থিতিতে একই কৌশল কাজে লাগবে না—এটা মনে রাখা প্রয়োজন।গাদ্দাফির কী পরিণতি হবে বলে ভেবেছিলেন?আমার কখনো মনে হয়নি, তিনি আত্মসমর্পণ করার মতো একজন নেতা। আর বিপ্লব দৃষ্টিনন্দন কিছু নয়।এ পর্যন্ত যত পুরুষ আপনার প্রতি আকর্ষণ দেখিয়েছে, তাঁদের মধ্যে তিনিই কি সবচেয়ে বেশি বিরক্তিকর?হ্যাঁ, এ পর্যন্ত তিনিই। আমাদের (২০০৮ সালের) সাক্ষাতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। বিশেষ করে বলতে হয়, আমাকে নিয়ে তাঁর গান লেখানোর কথা। তবে শেষ পর্যন্ত কূটনৈতিক দিকটা ঠিকঠাকভাবেই সারা হয়।গাদ্দাফি গানটা বাজিয়ে শোনালে আপনার চেহারা কেমন হয়েছিল?হয়েছিল কি, তিনি আমাদের একটা ছোট ভিডিও দেখান। সেখানে আমাকে পুতিন ও হু জিনতাওয়ের সঙ্গে দেখানো হয়। ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘ব্ল্যাক ফ্লাওয়ার ইন দ্য হোয়াইট হাউস’ গানটি। আমার চেহারা নিশ্চয়ই হয়েছিল দেখার মতো।গাদ্দাফি আপনাকে আখ্যায়িত করেছিলেন তাঁর ‘আফ্রিকান রাজকন্যা’। আপনার কি মনে হয়েছিল, বিদেশিদের ওপর আপনার জাতিগত পরিচয়ের (কৃষ্ণাঙ্গ) বিশেষ কোনো প্রভাব আছে?দেখুন, আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলাম। সেটাই এক থেকে পাঁচ নম্বর প্রভাব। তবে হ্যাঁ, আমার মনে হয়েছে, আমি এর ফলে গা-জোয়ারি না দেখিয়ে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার কথা বলতে পেরেছি। কারণ আমি জানি, যুক্তরাষ্ট্রেরও কখনো কখনো ঘাটতি ছিল।হিলারি ক্লিনটনের কথা যখন ভাবেন, তখন প্রধানত আপনার মনে কোন ভাবটি আসে—সহানুভূতি, আশঙ্কা না প্রশংসা?সহমর্মিতা ও প্রশংসা। আমরা বন্ধু। পররাষ্ট্রমন্ত্রী ক্লাব খুবই ছোট হয়ে থাকে। সারা বিশ্বের ইনবক্স হওয়ার ব্যাপারটা কেমন বুঝতেই পারেন। প্রায় প্রতিটি সমস্যা আপনার ডেস্কে পাঠানো হবে। আমি মনে করি, হিলারি ক্লিনটন একজন দারুণ মানুষ।একজন রাশিয়া বিশেষজ্ঞ হিসেবে পুতিনের প্রত্যাবর্তনকে কীভাবে দেখেন?হতাশাব্যঞ্জক। আমি আশা করেছিলাম, জ্ঞানভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার বিষয়ে দিমিত্রি মেদভেদেভ যেসব কথা বলেছিলেন, তা হয়তো একটা ভিত্তি পাবে। কিন্তু তা সম্ভব হবে কি না, সে বিষয়ে আমি এখন কিছুটা সন্দিহান। এখন যা আছে রাশিয়ার, তার চেয়ে অনেক বেশি ভালো থাকার কথা। জ্ঞানভিত্তিক অর্থনৈতিক বিপ্লবের সামনের কাতারে থাকার সামর্থ্য আছে দেশটির।সূত্র: নিউজউইক