‘গোধূলির আলো’ আজ শিল্পকলায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাডেমি অব পারফর্মিং আর্টস প্রযোজিত নাটক গোধূলির আলো জেলা শিল্পকলা একাডেমীতে মঞ্চস্থ হবে আজ সন্ধ্যা সাতটায়। রুশ নাট্যকার আলেক্সেই আর্বুঝভের নাটকটির বাংলায় রূপান্তর করেছেন ড. আনিসুজ্জামান। মুনীর হাসানের নির্দেশনায় এতে অভিনয় করেছেন সাবিরা সুলতানা এবং সনজীব বড়ুয়া। শিল্প নির্দেশনায় রয়েছেন পীযুষ দস্তিদার, আবহ পরিকল্পনায় দেবাশীষ রায়। বিজ্ঞপ্তি।