'গ্লোবাল লিফট অ্যান্ড এস্কেলেটর এক্সপোতে' অংশ নিয়েছে প্যারাগন টেকনোলজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিফট ও এলিভেটরের আন্তর্জাতিক প্রদর্শনী ‘গ্লোবাল লিফট অ্যান্ড এস্কেলেটর এক্সপোতে’ অংশ নিয়েছে আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান সিপিডিএলের অঙ্গপ্রতিষ্ঠান প্যারাগন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস। ১৫ থেকে ১৮ নভেম্বর ঢাকার বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এ মেলা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইফতেখার হোসেন বলেন, লিফট ও এলিভেটরের অপরিহার্য চাহিদা পূরণে অভিনব, লাগসই ও দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিশীল সেবা সৃষ্টির লক্ষ্যেই এ কোম্পানিটি যাত্রা করে। আশা করছি মূল প্রতিষ্ঠান সিপিডিএলের মতোই এটি গ্রাহকের আস্থা অর্জন করতে পারবে।
উল্লেখ্য, প্যারাগন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস গ্রাহকের চাহিদা অনুযায়ী নতুন লিফট আমদানি, প্রতিস্থাপন ও রক্ষণাবেক্ষণে দক্ষতার প্রমাণ রেখেছে। বিজ্ঞপ্তি।