'চট্টগ্রামবাসীকে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোকান মালিক সমিতি চট্টগ্রাম শাখার সম্মেলনে বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন
দোকান মালিক সমিতি চট্টগ্রাম শাখার সম্মেলনে বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন

বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম শাখার দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলন ১৪ আগস্ট নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সালেহ আহমেদকে সভাপতি, মোহাম্মদ সাহাবউদ্দিনকে জ্যেষ্ঠ সহসভাপতি ও মোহাম্মদ সাগীরকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সাংসদ এম এ লতিফ, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, পরিচালক ওহীদ সিরাজ, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর সম্পাদক সৈয়দ উমর ফারুক।
প্রধান অতিথি বলেন, চট্টগ্রামবাসীকে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন।
মোহাম্মদ সাহাবউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন তালুকদার, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খাইরুল ইসলাম, বাংলাদেশ সিমেন্ট আয়রন স্টিল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব আশফাক আহাম্মদ, বিপণিবিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ খুরশিদ আলম, সানমার ওশান সিটি দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের সভাপতি মোহাম্মদ আলমগীর, রাইফেল ক্লাব ইলেকট্রনিকস ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি তাজুল ইসলাম, রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মো. বাদশাহ মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।