‘চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক সেমিনার ৩১ মার্চ শুরু
চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার ৩১ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। সেমিনারে থাকবে চট্টগ্রামের ভাষা, সাহিত্য, সমাজ, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি ও অর্থনীতি বিষয়ক নানা পর্ব।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ইতিহাস সমিতি ও ইতিহাস বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান ও বেশ কিছু প্রবন্ধ পাঠের অধিবেশন হবে ৩১ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অন্যান্য অধিবেশনগুলো ১ এপ্রিল নগরের আসকার দীঘির পাড়, আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং মাস্টারদা সূর্য সেন স্মারক বক্তা হিসেবে কলকাতার ইনস্টিটিউট অব হিস্টরিক্যাল স্টাডিজের পরিচালক ড. চিত্তব্রত পালিত উপস্থিত থাকবেন। সেমিনারে দেশ-বিদেশের প্রায় ২০০ ডেলিগেট, গবেষক ও ইতিহাসবিদ অংশগ্রহণ করবেন বলে অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী জানিয়েছেন। বিজ্ঞপ্তি।