চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘চবি ব্যাচ-৩২’ ক্লাবের উদ্যোগে দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নগরের সিনেমা প্যালেস থেকে এ কর্মসূচি সূচনা করা হয়। চলবে সপ্তাহজুড়ে। নগরের ভাসমান ও অসহায় দরিদ্র মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
কর্মসূচি উদ্বোধনের পর ক্লাবের একটি দল চট্টগ্রাম নগরীর লালদীঘি, রেলওয়ে স্টেশন, ঝাউতলা, ষোলোশহর রেলস্টেশন, দেওয়ানহাট মোড় এলাকার রেললাইনের পাশে ভাসমান বস্তিতে বসবাসরত দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি রিপায়ন বড়ুয়া, সহসভাপতি আরিফুর রহমান, আফরোজা ইয়াসমিন, সহসাধারণ সম্পাদক রাশেদুল করিম, সদস্য সাজ্জাদুল আনিস, সঞ্জিব দে, এরফানুল ইসলাম খান, সৌমেন মজুমদার, হুমায়ুন করিম, তুহিনা চৌধুরী, রাশেদুল করিম, জয়নাব আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি