‘চলচ্চিত্র গ্রহণের নন্দনতত্ত্ব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্য দীঘল বাড়ি প্রশংসিত ও পুরস্কৃত চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। আর এ চলচ্চিত্রকে নান্দনিকভাবে যিনি দর্শকদের সামনে উপস্থাপন করেছেন তিনি হলেন নন্দিত সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেন। গত ৫-৭ আগস্ট ‘মিজঅঁসেন’ চলচ্চিত্র চর্চাকেন্দ্রের উদ্যোগে ‘চলচ্চিত্র গ্রহণের নন্দনতত্ত্ব’ বিষয়ে তিন দিনের কর্মশালা পরিচালনা করলেন প্রথিতযশা এ চিত্রগ্রাহক। থিয়েটার ইনস্টিটিউটের লেকচার হলে প্রথম দিন ভিডিও ধারণ ও ফিল্ম, লেনস ও ফরম্যাট এবং কম্পোজিশন নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। দ্বিতীয় দিন রঙিন ও সাদাকালোর বিষয়ভিত্তিক ব্যবহার এবং আলোর বিভিন্ন প্রকারের ব্যবহার বিষয়ে আলোচনা করেছেন। সমাপনী দিন তিনি বাইরে চিত্রায়ণ সম্পর্কে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শিক্ষা দেন। এখানে মূলত সিনে ডিসিপ্লিন বিষয়ের মধ্যে স্ক্রিনপ্ল্যা, শব্দ, অভিনয়, সংগীত ও সম্পাদনা বিষয়গুলো গুরুত্ব পায়। দিনের আলোতে আনোয়ার হোসেন চিত্রধারণের বিভিন্ন কলাকৌশল বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। রাতে এসব ধারণকৃত বিষয়গুলোর প্রডেকশন ও ব্রডকাস্ট বিষয়টি নিয়ে ধারণা দেন। কর্মশালার ২০ জন অংশগ্রহণকারী প্রত্যেকেই তাঁদের ধারণকৃত ফুটেজের ভুলভ্রান্তিগুলো নিয়েও খোলামেলা আলোচনা করেন। আনোয়ার হোসেন মূলত সিনেমাটোগ্রাফার হলেও তিনি একজন স্বনামধন্য আলোকচিত্রী হিসেবেও পরিচিত। তিনি কয়েকটি ছবি পরিচালনার দায়িত্বও পালন করেছেন। আগ্রহীদের মধ্যে অভিজ্ঞতার কথা এবং সাফল্যের বিষয়গুলো বিলিয়ে দিতে খুবই আন্তরিক এ চিত্রগ্রাহক।