‘চার বছরের স্কুলজীবনে ছিল অফুরন্ত ঘটনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত আমি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পড়েছি। এ চার বছরের স্কুলজীবনে ছিল অফুরন্ত ঘটনা। এত রকম ঘটনা ঘটতে পারে ভাবতে অবাক লাগে। এ অভিজ্ঞতা না হলে জীবন কীভাবে তৈরি হতো, বলা যায় না।’শনিবার সকালে কলেজিয়েট স্কুলমঞ্চে ১৭৫ বছর পূর্তি উৎসবে স্কুলজীবনের স্মৃতিচারণা করেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। ড. ইউনূস জানান, তাঁর বাবার ইচ্ছা ছিল তাঁকে মুসলিম হাইস্কুলে পড়ানোর। কিন্তু বেশির ভাগ বন্ধু পড়তেন কলেজিয়েটে। ওই স্কুলে পড়া হবে না বলে তিনি সেখানে ভর্তি পরীক্ষাও দেননি। পরে বন্ধুদের সঙ্গে তাঁদের ফলাফল দেখতে স্কুলে গেলে তাঁর পরিচিত এক শিক্ষক তাঁকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যান। তখন প্রধান শিক্ষক তাঁকে ভর্তির টাকা নিয়ে আসতে বলেন। বাবার কাছ থেকে টাকা এনে ভর্তি পরীক্ষা ছাড়াই সরাসরি ভর্তি হয়ে যান কলেজিয়েটের সপ্তম শ্রেণীতে।এরপর একে একে জড়িয়ে পড়েন স্কাউটিং, নাটকে অভিনয়, দেয়াল পত্রিকায় লেখা, সম্পাদনা, জুনিয়র ক্যাডেট কোরের কর্মকাণ্ডের সঙ্গে। ১৫ বছর বয়সে মেট্রিক পরীক্ষা দিয়ে স্কাউটিংয়ের সুবাদে ছয় মাস ধরে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ান। এ নিয়ে সম্প্রতি তাঁর লেখা বালক পরিব্রাজকের কাহিনী নামে একটি বই বেরিয়েছে। অভিনয়ের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘নাটকের মঞ্চ সাজানোর জন্য মায়ের সব শাড়ি নিয়ে এসেছিলাম ঘর থেকে। ওবায়দুল হকের লেখা নাটকের কাহিনি ছিলসত্য কথা ও হক কথা নামে দুই পত্রিকার হকারদের লড়াই নিয়ে।’ ড. ইউনূসের মতে, তাঁর জীবনের সব প্রস্তুতি এ বিদ্যালয় অঙ্গনেই তৈরি হয়।