'ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মধ্যেসেতুবন্ধ রচনা করেন আবু ইউসুফ'
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে আমৃত্যু কাজ করে গেছেন সাবেক উপাচার্য আবু ইউসুফ আলম। বিশ্ববিদ্যালয়কে সেশনজট মুক্ত করতে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সেতুবন্ধ রচনার করেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য আবু ইউসুফ আলম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত ২৭ নভেম্বর হাটহাজারীর ধলই ফেদাই চৌধুরী মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘ড. আবু ইউসুফ আলম ফাউন্ডেশন’।
মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মাহাবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংকের সাবেক পরিচালক মাঈনুদ্দিন। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কামরুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রেজাউল মাসুদ, আবু ইউসুফ আলমের সহধর্মিণী রওশন আরা ইউসুফ, সিসিএলের পরিচালক শ্যামল পালিত, ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর জামান, ড. আবু ইউসুফ আলম ফাউন্ডেশনের পরিচালক ওমর ফারুক, আমান উল্লাহ, সমাজসেবী কামরুল হাসান শাহ্, সংগঠনের সভাপতি আরিচ আহমেদ শাহ প্রমুখ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি।