'ছায়াশরীরী'র মোড়ক উন্মোচন অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে বের হয়েছে গানের মিক্সড অ্যালবাম ছায়াশরীরী। অডিও প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে বাজারে আসা অ্যালবামের সব কটি গানের সুরকার জিয়া খান। সংগীত আয়োজক চিরকুট ব্যান্ডের কম্পোজার পাভেল আরিন।
২১ জুলাই চট্টগ্রাম প্রেসক্লাবে এই অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যালবামের শিল্পী তপু, সুরকার জিয়াখানসহ অতিথিদের নিয়ে মোড়ক উন্মোচন করেন জি-সিরিজের স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া।
বাংলাদেশ ও ভারতের সাতজন শিল্পী অ্যালবামটিতে গান করেন। এর মধ্যে উল্লেখযোগ্য আইয়ুব বাচ্চু, বালাম, তপু এবং ভারতের রাঘব চ্যাটার্জি ও রুপম ইসলাম। বিজ্ঞপ্তি।