'জঙ্গিবাদ ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেছেন, সমাজের সবাইকে জঙ্গিবাদ ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ইসলামের নামে যারা সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদী তৎপরতা চালাচ্ছে, তাদের প্রতিরোধে এগিয়ে আসুন।

তিনি ৮ আগস্ট ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রাঙ্গণে ‘জঙ্গি, মাদকাসক্ত, অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন’ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন রোসাংগিরী ইউপি চেয়ারম্যান এস এম শোয়েব আল ছালেহীন। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম তৌহিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান, আওয়ামী লীগ নেতা এইচ এম আবু তৈয়ব, জেলা যুবলীগের নেতা মো. আকতার মিয়া, রোসাংগিরী আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, উপজেলা যুবলীগের নেতা কামাল পাশা, জেলা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক আজহারুল হক প্রমুখ।