জঙ্গিবাদ ও নাশকতা সৃষ্টিকারীদের ব্যাপারে সজাগ থাকতে হবে। এলাকায় নতুন কোনো ব্যক্তিকে দেখা গেলে তাঁর ব্যাপারে সচেতন হতে হবে।
সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশের উদ্যোগে আয়োজিত জঙ্গিবাদ ও নাশকতাবিরোধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় বাজালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাজালিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক ও বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মফিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন। বক্তব্য দেন থানার উপপরিদর্শক (এসআই) শাহাজ উদ্দিন, ছদাহা-কেঁওচিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন গুহ, বাজালিয়া ইউপি সদস্য মাহবুবুল আলম, মোহাম্মদ ছৈয়দ, আনোয়ার হোসেন, শামসুল আলম, বাজালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।—সাতকানিয়া প্রতিনিধি