'জঙ্গিবাদ নির্মূলে তাদের সঙ্গীদেরও বিচার হতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাংসদ শিরীন আখতার বলেছেন, জঙ্গিবাদ নির্মূলে তাদের সঙ্গীদেরও বিচার হতে হবে। এ দেশে জঙ্গিবাদের কোনো ঠাঁই নেই। বাংলার মাটিতে কোনো সন্ত্রাস হতে দেব না।

গত সোমবার ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলেজের অধ্যক্ষ মো. আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা মো. মাসুদ, প্রভাষক তামান্না করিম, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী, ছাত্র প্রতিনিধি আমির হোসেন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহে উপস্থিত ও নির্ধারিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি, একক অভিনয়, দেশাত্মবোধক ও আধুনিক গান, পল্লিগীতি, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, হামদ-নাত এবং পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতা শেষে ৩০ অক্টোবর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।