'জঙ্গিবাদ প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে'
জঙ্গিবাদ প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে। তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। গত সোমবার সন্দ্বীপ উপজেলায় কবি আবদুল হাকিম মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
‘জঙ্গিবাদ প্রতিরোধে তারুণ্যের ভূমিকা’ শীর্ষক এ সভার আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশন’। সংগঠনের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান। তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে তরুণেরাই বড় ভূমিকা রাখতে পারে। এ ধরনের সংগঠন জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নিলে এ দেশে জঙ্গিবাদ ঠাঁই পাবে না।
সংগঠনটির প্রতিষ্ঠাতা কাজী ইফতেখারুল আলম বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সংগঠনটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সব সময় কাজ করবে।
বক্তব্য দেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সদস্যসচিব আবুল কাশেম, মুক্তিযোদ্ধা শফিকুল আলম, সন্দ্বীপ প্রেসক্লাবের সভাপতি রহিম মোহাম্মদ, সহসভাপতি সুফিয়ান মানিক, সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল প্রমুখ। সভা সঞ্চালনা করেন সংগঠনের এ বি কলেজ শাখার সভাপতি আকবর হোসেন ও সহসাধারণ সম্পাদক তারিনা ইয়াসমিন।
সভার পর জঙ্গিবাদবিরোধী কবিতা ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।