'জঙ্গিবাদ রোধে সোচ্চার ও সজাগ থাকতে হবে'
‘পেকুয়া সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে জঙ্গিবাদের স্থান নেই। অন্য জায়গা থেকে এসেও এখানে জঙ্গিরা আশ্রয় নিতে পারবেন না। জঙ্গিবাদ রোধে সবাইকে সোচ্চার ও সজাগ থাকতে হবে।’
গত রোববার দুপুরে পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টারে আয়োজিত কমিউনিটি পুলিশের কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া।
পেকুয়া সদর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্যসচিব আজম খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরী, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আকতার আহমদ, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন ও চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল করিম।
বক্তব্য দেন বারবাকিয়া হোসনে আরা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আলী, পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) বিমল কান্তি দেব, ছাত্রলীগ নেতা আমিনুর রশিদ প্রমুখ।