‘জনগণকেও বন রক্ষার দায়িত্ব দিতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের বর্তমান পরিচালক অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বনাঞ্চল নিয়ে জরিপ কার্যক্রম সম্পন্ন করেছেন। বনাঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। সাক্ষাতকার নিয়েছেন সুজন ঘোষচট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলুনমোহাম্মদ জসীমউদ্দিন: সারাদেশের বনাঞ্চলের মতো চট্টগ্রাম অঞ্চলের অবস্থাও ভালো নয়। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা একসময় জীববৈচিত্র্যের সমৃদ্ধ অঞ্চল হিসেবে ব্যাপক পরিচিত ছিল। কিন্তু এ অঞ্চলের অধিকাংশ বনই এখন ধ্বংসের পথে। এ ছাড়া বনভূমির পরিমাণ ও গুণগতমান আশঙ্কাজনক ভাবে হ্রাস পাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে অচিরেই এসব বনাঞ্চলের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীসহ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। এজন্য বন রক্ষায় দ্রুত সময়োপযোগী উদ্যোগ নিতে হবে।কী উদ্যোগ নেওয়া যেতে পারে?মোহাম্মদ জসীমউদ্দিন: সমন্বিত উদ্যোগের মাধ্যমেই বন রক্ষা সম্ভব। এজন্য অবশ্যই জনগণকে সম্পৃক্ত করতে হবে। তাদেরকেই বন রক্ষার দায়িত্ব দিতে হবে। এ ছাড়া, জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিষয়ে জনগণকে সচেতন করতে হবে।জনগণই বন রক্ষা করছে, এরকম কোনো দৃষ্টান্ত কি আছে?মোহাম্মদ জসীমউদ্দিন: এর উজ্জ্বল দৃষ্টান্ত পার্বত্য অঞ্চলের পাড়াবনগুলো। স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫০-২০০ একরের এসব পাড়াবন নিজেদের স্বার্থেই রক্ষা করে আসছে। ওই সব সংরক্ষিত বনে এখন জীববৈচিত্র্যও বিপুল।সংরক্ষিত বনাঞ্চলের কী অবস্থা?মোহাম্মদ জসীমউদ্দিন: সংরক্ষিত বনাঞ্চলের অবস্থা খুবই খারাপ। বড় গাছ এখানে তেমন চোখে পড়ে না। বিলুপ্ত হয়ে যাচ্ছে বৈলাম, উরিয়াম, বাটনা, চালমুগরা, বাঁশপাতা জাতীয় বৃক্ষ। সংরক্ষিত বন বড় বৃক্ষের পরিবর্তে গুল্ম জাতীয় গাছের ঝোঁপঝাড় দ্বারা পরিপূর্ণ দেখা যায়।বনাঞ্চল ধ্বংসের পেছনের কারণসমূহ বলুনমোহাম্মদ জসীমউদ্দিন: বনাঞ্চল ধ্বংসের পেছনের কারণসমূহ আমাদের সবার জানা। জনসংখ্যার অত্যধিক চাপ, অবাধে বৃক্ষ নিধন, অতিমাত্রায় বনজসম্পদ আহরণ সর্বোপরি জনগণের অসচেতনতাই দায়ী। অবৈধ বসতি স্থাপনও বন ধ্বংসের বড় একটা কারণ।