'জনগণের আশার প্রতিফলন ঘটাতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেছেন, জনপ্রতিনিধিদের জনগণের আশার প্রতিফলন ঘটাতে হবে। নির্বাচিত হয়ে জনগণকে সবকিছু দিতে এসেছেন, নিতে নয়। এ লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।
৩ জুন ফটিকছড়ির লেলাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, এলাকার শিক্ষার উন্নয়নে কলেজ প্রতিষ্ঠা করতে হবে। সন্ত্রাসী কার্যকলাপ যাতে না হয় সেদিকেও নজর রাখতে হবে। মানুষ স্বস্তি ও শান্তি চায়। নাগরিক কমিটির উদ্যোগে শাহনগর বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সাবেক কাস্টমস কর্মকর্তা মুহাম্মদ শাহ নেওয়াজ। উদ্বোধক ছিলেন লেলাং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হোসেন আহম্মদ নিয়াজী। বক্তব্য দেন মো. নুরুল আবছার, আশরাফুল আলম, মো. আবুল হাছান, সরোয়ার হোসেন, আবুল হোসেন, আনোয়ার পাশা, মো. সরোয়ার, মো. ইফতেখার উদ্দিন প্রমুখ।